NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা জানালেন মেসি


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৪, ১১:২৫ পিএম

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা জানালেন মেসি

‘ ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন (বয়সের কারণে)। তবে আমি ফুটবল খেলতে ভালোবাসি। যদি খেলাটা উপভোগ করি এবং শরীরিকভাবে ফিট থাকি তাহলে চালিয়ে যাব। পরের বিশ্বকাপ এখনো অনেক দূরের পথ।

আমার ক্যারিয়ারের গতিপথের ওপর বিষয়টা নির্ভর করছে।’ বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন ২০২২ বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি।

 

কাতারে বিশ্বকাপ শুরুর আগে মেসি বলেছিলেন, এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।  বিশ্বকাপ জেতার পরই ২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসির কণ্ঠে ভিন্ন সুর।

 তার আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন আগেই। আগামী ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার।

 

কোপা আমেরিকা উপলক্ষ্যে আর্জেন্টিনা দল বর্তমানে যুক্তরাষ্টে্র অনুশীলন করছেন। সেখানে আর্জেন্টিনার আন্তর্জাতিক অনলাইন গণমাধ্যম ইনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

 

পাঁচ বিশ্বকাপ খেলা মেসি বলেন, ‘এটা (২০২৬ বিশ্বকাপ খেলা) নির্ভর করছে আমি কেমন অনুভব করছি, আমার শারীরিক অবস্থা কী, তার ওপর। আমার বাস্তবিক চিন্তায় দেখতে হবে শারীরিকভাবে কতটা সমর্থ আমি। এবং এটাও জানতে হবে আমি দলকে নিয়ে লড়াই করতে পারবো কিনা এবং সাহায্য করতে পারবো কি না। এখনো অনেক সময় বাকি আছে। আমি জানি, তখন আমি কেমন অবস্থায় থাকবো।

বয়স একটা বাস্তব জিনিস। যদিও এটি কেবল সংখ্যা মাত্র।’

 

২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখতে মেসি যেন পরের বিশ্বকাপে খেলে, এমন স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা।