NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৪, ০৪:৫৬ এএম

হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সুযোগ পাওয়া একটি দলের বিপক্ষে একবারের চ্যাম্পিয়ন ও একবারের ফাইনালিস্টদের হারকে সাধারণ চোখে মনে হতে পারে অঘটন। কিন্তু না। গতকাল ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামের সেই ম্যাচটি ভালোভাবে দেখলে স্পষ্ট হবে, যুক্তরাষ্ট্র আসলে নিজেদের কৌশল আর খেলার দক্ষতা দিয়েই পাকিস্তানকে কাবু করেছে।

হারের কষ্ট নিয়ে পরের ম্যাচ পর্যন্ত যেতে হতো পাকিস্তানকে, তাহলেও হতো। সেটিও হলো না। এরই মধ্যে দারুণ অস্বস্তিকর এক খবর পেল বাবর আজমরা। পাকিস্তান পেসার হারিস রউফের বিরুদ্ধে উঠেছে বল টেম্পারিংয়ের অভিযোগ। অভিযোগটি দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ক্রিকেটার রাস্টি থেরন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ (সাবেক টুইটার) নিজের আইডিতে এক পোস্টে মাধ্যমে থেরন এই অভিযোগ তোলেন।

পোস্টে থেরন লেখেন, ‘আইসিসি, আমরা কি পাকিস্তানের বল বিকৃতি দেখেও না দেখার ভান করবো? মাত্র দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে, তা রিভার্স করছে? আপনি আক্ষরিক অর্থেই দেখতে পাচ্ছেন হারিস রউফ বলের উপর তার আঙুলের নখ আঁচড়াচ্ছেন।’

 

বল টেম্পারিং বা বল বিকৃতি ক্রিকেটের বিধিনিষেধের আওতায় একটি মারাত্মক ও শাস্তিযোগ্য অপরাধ। বলে বেশি সুইং করানোর জন্য নিষিদ্ধ এই কাজটি করে থাকেন ক্রিকেটাররা। তবে হারিস রউফের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে এমন কোনো অভিযোগ দেয়নি যুক্তরাষ্ট্র।