NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

লোকসভা নির্বাচন : ধরাশায়ী হেভিওয়েট প্রার্থীরা


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৪:৫৮ পিএম

লোকসভা নির্বাচন : ধরাশায়ী হেভিওয়েট প্রার্থীরা

এবারের লোকসভা নির্বাচনে আশার আলো জাগিয়েও শেষ পর্যন্ত ধরাশায়ী হয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। এবার যাঁদের ভরাডুবি হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বিজেপির নেত্রী স্মৃতি ইরানি, কংগ্রেসের কানহাইয়া কুমার, জম্মু-কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মাহবুবা মুফতি, পশ্চিমবঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।

২০১৯ সালের নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আমেথি থেকে হারিয়ে চমক দিয়েছিলেন ইরানি। তবে এবার আর ‘কংগ্রেসের গড়’ ধরে রাখতে পারলেন না তিনি।

 

আমেথিতে এবার কংগ্রেস নেতা কিশোরী লাল শর্মার কাছে পরাজিত হয়েছেন স্মৃতি। উত্তর-পূর্ব দিল্লি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি প্রার্থী ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারির কাছে হেরেছেন কানহাইয়া। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নেত্রী মাহবুবা মুফতি অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসন থেকে নিজের পরাজয় স্বীকার করেছেন। জনগণের রায়কে সম্মান জানিয়ে তিনি পিডিপি কর্মী ও নেতাদের কঠোর পরিশ্রম ও সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

 

লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন জম্মু-কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এবারে পশ্চিমবঙ্গে ভরাডুবি হয়েছে বিজেপির। সেখানে বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছেন।পশ্চিমবঙ্গে কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরীও এবার লোকসভা নির্বাচনে পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন।

 

তাঁর আসন বহরমপুরে এবার তৃণমূলের হয়ে ব্যাট করছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। তাঁর কাছেই ধরাশায়ী হলেন অধীর। উত্তরপ্রদেশের সুলতানপুরে পরাজিত হয়েছেন বিজেপি নেত্রী মেনকা গান্ধী। এবারের নির্বাচনের আগে দলের বিরুদ্ধে মুখ খোলায় বিজেপির প্রার্থী হতে পারেননি মেনকাপুত্র বরুণ গান্ধী। তবে মেনকা ঠিকই মনোনয়নপত্র জমা দিতে পেরেছিলেন।

তবে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পেলেন না তিনি।