NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মহাকাশে থাকার রেকর্ড গড়লেন রুশ নভোচারী


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৪:৫৮ পিএম

মহাকাশে থাকার রেকর্ড গড়লেন রুশ নভোচারী

মহাকাশে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড গড়লেন রুশ নভোচারী ওলেগ কোননেনকো। এর মাধ্যমে তিনি পূর্বের বিশ্বরেকর্ডটি ভেঙে ফেলেছেন। সামগ্রিকভাবে ১ হাজার দিন পৃথিবীর কক্ষপথে থাকার রেকর্ড গড়লেন তিনি। বুধবার (৫ জুন) রুশ মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস এ তথ্য জানিয়েছে।

 

রুশ মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস জানিয়েছে, মঙ্গলবার একটি মাইলফলক অর্জন করেছেন ওলেগ কোননেনকো। ২০০৮ সাল থেকে পঞ্চমবারের মতো মহাকাশ যাত্রায় আছেন তিনি। তার এই অভিযানের সময় শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর। 

সংস্থাটি আরও জানিয়েছে, মহাকাশে এক হাজার দিন থাকার বিরল রেকর্ড গড়ছেন কোনোনেনকো।

আর সেপ্টেম্বরে এটি ১ হাজার ১১০ দিন ছাড়িয়ে যাবে।

 

আগের বিশ্বরেকর্ডটি ছিল গেনাডি পাদালকা নামের অপর এক রুশ নভোচারীর। ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গেনাডির রেকর্ডটি ভাঙেন কোনোনেনকো। গেনেডি সব মিলিয়ে মহাকাশে ৮৭৮ দিন ২৯ মিনিট ৪৮ সেকেন্ড অবস্থান করেছিলেন।

 

কোনোনেনকো রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস কসমোনাট করপোরেশনে কমান্ডার। তিনি বলেন, মহাকাশে যখন তিনি থাকেন তখন নিজেকে একা লাগে না। কিন্তু যখন পৃথিবীতে ফেরেন তখন নিজ সন্তানদের জন্য খারাপ লাগে। কারণ তাকে ছাড়াই তারা বড় হচ্ছে।