NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো ভারত


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ১২:৫৬ এএম

টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

২০১৩ সালের পর আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ২০০৭ সালে, প্রথম আসরে। এরপর ১৭ বছরে আর ৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে খেললেও বরাবরই ব্যর্থ হয়েছে ভারতীয়রা।

গেল বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারের পর এবার ভারতের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

 

আজ বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মারা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

১১ বছরের শিরোপাখরা কাটানোর মিশনে নেমেই টসভাগ্য সহায় হয়েছে ভারতের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংকে।

 

নাসাউ কাউন্টিতে আজ ৪ পেসারের সঙ্গে দুই স্পিন অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে ভারত। দলে আছেন হার্দিক পান্ডিয়া। বাদ পড়েছেন জসস্বি জয়সওয়াল, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।

বিজ্ঞাপন

ভারত একাদশ

 

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ।