NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিশ্বকাপের থেকেও ইউরো জেতা বেশি কঠিন: এমবাপে


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৪, ০৬:০২ পিএম

বিশ্বকাপের থেকেও ইউরো জেতা বেশি কঠিন: এমবাপে

কিলিয়ান এমবাপে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন ফ্রান্সের হয়ে। ২০২২ বিশ্বকাপেও জয়ের দ্বারপ্রান্তে গিয়ে মেসির আর্জেন্টিনার কাছে হারতে হয় তাদের।

অন্যদিকে ২০০০ সালের পর আর ইউরো জেতা হয়নি ফ্রান্সের। এবার সেই অধরা ট্রফি খরা ঘোচাতে চান এমবাপে। তারকা এই ফরোয়ার্ডের কাছে বিশ্বকাপ জয়ের থেকেও ইউরো জয় বেশি কঠিন মনে হয়।

 

ফ্রান্সের হয়ে ইউরোতে খেলতে নামার আগে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। সে ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে এসে সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপে বলেন, ‘ইউরো অনেক কঠিন টুর্নামেন্ট। আমার কাছে বিশ্বকাপের থেকেও কঠিন মনে হয়। যদিও বিশ্বকাপে অনেক চাপ থাকে। কিন্তু ইউরোতে আমরা সবাই সবাইকে ভালো করে জানি, কারণ প্রতিনিয়ত আমরা তাদের সঙ্গে খেলি। কৌশলগত দিক দিয়ে ইউরোপের সব দলই খুব কাছাকাছি মানের।’

২০২২ বিশ্বকাপে ফ্রান্স আফ্রিকার দেশ তিউনিসিয়া ও লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার কাছে দুটি ম্যাচ হেরে যায়। কিন্তু ইউরোপিয়ান দলগুলো বিপক্ষে ঠিকই জয়লাভ করে।

 

এর আগেও এমবাপে ২০২২ বিশ্বকাপের আগে ইউরোপের দেশগুলোকে বেশি দক্ষতাসম্পন্ন বলেছিলেন লাতিন আমেরিকার দেশগুলোর তুলনায়। সে সময় তার এমন মন্তব্যে অনেক সমালোচনাও হয়েছিল। শেষ পর্যন্ত সেই লাতিন দলের কাছেই বিশ্বকাপ স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল ফ্রান্সকে।