NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

গার্দিওলার সঙ্গে তর্ক আলভারেজের, যেতে চান অলিম্পিকে


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৪, ০৬:০৪ পিএম

গার্দিওলার সঙ্গে তর্ক আলভারেজের, যেতে চান অলিম্পিকে

প্যারিস অলিম্পিক শুরু হবে জুলাইয়ের শেষদিকে। ততদিনে শুরু হয়ে যাবে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। ক্লাবগুলো থেকে ছাড়পত্র পাওয়াও তাই একটা বড় ইস্যু হয়ে যায় ফুটবলারদের জন্য। অলিম্পিকে প্রতিটি দল ২৩ বছরের বেশি বয়সে তিন জন খেলোয়াড় নিতে পারে।

আর্জেন্টিনা দলে সেটি হতে চান জুলিয়ান আলভারেজ। এজন্য নিজের ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার কাছে অনুরোধও করেছেন তিনি। এমন খবর দিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন ইদুল।

 

তিনি জানান, অলিম্পিক দলের সঙ্গী হতে গার্দিওলার সঙ্গে একান্তে আলাপ করেছেন আলভারেজ। এমনকি তখন কোচের সঙ্গে ম্যানচেস্টার সিটিতে যথেষ্ট খেলার সুযোগ না পাওয়া নিয়ে তর্কও করেন তিনি। চলতি মৌসুমে আলভারেজের মাঠে নামার সুযোগ কম পাওয়া নিয়ে আলোচনা ছিল অনেক।

এখন জাতীয় দলের সঙ্গে ফ্লোরিডায় অনুশীলনে ব্যস্ত আলভারেজ। ইকুয়েডর ও গুয়াতেমেলোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর কোপা আমেরিকার স্কোয়াডেও তার থাকা অনেকটা নিশ্চিত। ২০২২ সালে বিশ্বকাপ জেতা এই ফুটবলার এরপর যেতে চান অলিম্পিকে।

 

গার্দিওলার সঙ্গে তার তর্কের খবরের সময়ে আরও একটি গুঞ্জন ছড়িয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদ আগ্রহী আর্জেন্টাইন তারকাকে কিনতে। ২০২২ সালে রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আলভারেজ। কিন্তু ক্লাবটির বেঞ্চেই বেশির ভাগ সময় কেটেছে তার।