NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা উদীয়মান খেলোয়াড় বেলিংহাম


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ১০:৩১ পিএম

চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা উদীয়মান খেলোয়াড় বেলিংহাম

রিয়াল মাদ্রিদের হয়ে স্বপ্নের এক মৌসুম কাটালেন রিয়ালের ইংলিশ তারকা জুড বেলিংহাম। লা লিগায় বর্ষসেরা হওয়ার পর এবার ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে চলতি মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার নিজেদের ওয়েবসাইটে মৌসুমসেরাদের নাম প্রকাশ করেছে উয়েফা। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে চলতি মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।

এ ছাড়া মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তারই সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র। চলতি মৌসুমের শুরুতেই জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেন তিনি।

 

অন্যদিকে রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দারুণ খেলেন বেলিংহাম। ১১ ম্যাচে ৪টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেন ২০ বছর বয়সি মিডফিল্ডার।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে করেন একটি অ্যাসিস্ট ।