NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন/উভ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪০ এএম

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন/উভ

 

 

মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর ৩ নং বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেই ইউনিয়নের এলাকাবাসী।

 

২৩ শে জুলাই ২০২২ইং, শনিবার বিকালে ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদের বারান্দায়  এই সংবাদ সম্মেলন করেন একই ইউনিয়নের গৌয়ালদীঘি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা।

 

সংবাদ সম্মেলনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা দাবি করে বলেন, আমাদের চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে যে, তিনি নাকি আমাদের কাছে সরকারি ঘর দেয়ার নামে টাকা নিয়েছেন, আসলে আমরা কোন টাকা পয়সা প্রদান করি নাই।

 আমাদের নাম দিয়ে এমন মন্তব্য করে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন সাংবাদিকরা। তাছাড়া 

একটি কুচক্র মহল সাংবাদিকদের  মিথ্যা  তথ্য দিয়ে উদ্দেশ্য  প্রণীত ভাবে চেয়ারম্যান কে হেয় প্রতিপন্ন করার জন্য এমনটি করেছেন। 

 

অতঃপর আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য, টাকা লেনদেন করার ঘটনা ঘটেনি। 

সাংবাদিকদের  মিথ্যা ভিত্তিহীন বানোয়াট তথ্য দিয়ে  সংবাদ করিয়েছেন। 

যা আদৌ সত্য নয়, প্রকৃতপক্ষে চেয়ারম্যান একজন সৎ ভালো মানুষ হাওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন একটি কুচক্র মহল।

 

 অত্র  এলাকাবাসী চেয়ারম্যান এর পক্ষ হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানান সাংবাদিকদের। এসময় বক্তব্য দেন,আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা জাকির হোসেন, মন্টু মিয়া, ইসমাইল হোসেন,জালাল উদ্দিন, ইউনুস আলীসহ আরো অনেকে।

 

সাংবাদিক সম্মেলনে হরিপুর উপজেলা সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।