NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সরকারি ‘অফিস টাইম’ ১ ঘণ্টা বাড়াল সরকার


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৪, ০৮:০১ পিএম

সরকারি ‘অফিস টাইম’ ১ ঘণ্টা বাড়াল সরকার

দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময় বাড়িয়েছে সরকার। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করা হয়েছে অফিস টাইম। যা এত দিন ছিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সোমবার (৩ জুন) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। কোরবানির ঈদের ছুটির পর থেকে নতুন এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

সচিব বলেন, এত দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস ছিল।

কোরবানির ঈদের ছুটির পর থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। শুক্র-শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।