NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময় সভা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৫ পিএম

বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময় সভা

 

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে উপজেলা মৎস্য দপ্তর। শনিবার সকালে কার্যালয় কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে এই মত বিনিময় সভায় ২৩ থেকে ২৯ জুলাই মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সরকারের গৃহীত নানামুখী কর্মসূচি পালন করার তথ্য পেশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, 

মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মতিউর রহমান চৌধুরী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী সহ উপস্থিত সাংবাদিকগণ। 

কর্মসূচির মধ্যে রয়েছে, মাইকিং, শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মত বিনিময় সভা, উপকরণ বিতরণ, সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ , অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, নিরাপদ মৎস্য বাজারজাত করণে উদ্ধুদ্ধুকরণ প্রচারণা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন ইত্যাদি। ২৪ জুলাই নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এই মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।