NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বাংলাদেশে সব কিছু নকল হচ্ছে : ভোক্তার ডিজি


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৪, ০৯:৪৭ এএম

বাংলাদেশে সব কিছু নকল হচ্ছে : ভোক্তার ডিজি

বাংলাদেশে কসমেটিকস থেকে শুরু করে শিশুখাদ্য, সব কিছু নকল হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। রবিবার (২ জুন) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ভোক্তা অধিকার আইন ও সংরক্ষণ বিষয়ক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘এমন কোনো পণ্য নেই যা বাংলাদেশে নকল হয় না। কসমেটিকস থেকে শুরু করে শিশুখাদ্য, সব কিছু নকল হচ্ছে।

এ নকলগুলো দেশের ভেতরেই হচ্ছে।’

 

তিনি আরো বলেন, ‘এসব নকল পণ্যের তথ্য সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বিশ্বের মানুষের কাছে বার্তা যাচ্ছে বাংলাদেশে ভেজাল পণ্য তৈরি হয়। আমাদের সব অর্জন ম্লান হচ্ছে এই ভেজালের কারণে।

এসব ভেজালের বিষয়ে তথ্য দিলে আমরা ব্যবস্থা নেব।’

 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, ক্যাবের কেন্দ্রীয় সহসভাপতি জামিল চৌধুরী প্রমুখ।

এর আগে সুনামগঞ্জের বিভিন্ন স্টকহোল্ডারদের অংশগ্রহণে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের কথা শোনেন এ এইচ এম সফিকুজ্জামান।