NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ভোট দিতে না পারায় স্বস্তিকার ক্ষোভ


খবর   প্রকাশিত:  ০২ জুন, ২০২৪, ১২:৪৫ পিএম

ভোট দিতে না পারায় স্বস্তিকার ক্ষোভ

ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গণতন্ত্রের এ মহাউৎসবে অংশ নিয়েছে পুরো ভারতবাসী। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কিন্তু টালিউড তারকা স্বস্তিকা মুখার্জী ভোট দিতে পারলেন না। ভোটার লিস্টে নাম নেই, সেই কারণেই ভোট দিতে পারলেন না বলে অভিযোগ অভিনেত্রীর। তিনি বিষয়টি নিয়ে বেশ বিরক্ত। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

 

স্বস্তিকার পাশাপাশি তার বোন অজোপাও ভোট দিতে পারেননি। বোনের সঙ্গেই ভিডিওটি রেকর্ড করেছেন অভিনেত্রী। বিষয়টিকে অত্যন্ত হতাশাজনক বলে ব্যাখ্যা করেন তিনি।

 

এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘খুবই অসহ্য লাগছে। কারণ আমি আর আমার বোন দুজনই ভোট দিতে গেলাম। গলফ গার্ডেন এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুলে ভোট হয়। এর আগেও ভোট দিতে গিয়েছি। ভোট দিয়েছি। এখন গিয়ে শুনলাম আমাদের নাকি লিস্টে নাম নেই। আমার বোনের ভোটার কার্ড আছে। আমারটা হারিয়ে গেছে। কিন্তু ওর ভোটার কার্ড আছে, তারপরও লিস্ট থেকে ওর নাম কীভাবে উড়ে গেছে আমি জানি না’।

২০১৫ সালে স্বস্তিকার মা মারা যান। এর পাঁচ বছর পর তার বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারান অভিনেত্রী। এদিকে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে বলেই জানান তিনি। স্বস্তিকার ভাষ্য, ‘আমার মা ২০১৫ সালে মারা গিয়েছেন। আমার বাবা ২০২০ সালে মারা গিয়েছেন। ওনাদের নাম আছে। আমাদের বিল্ডিংয়ের যতো সিনিয়র সিটিজেনরা আছেন, তার মধ্যে এমন অনেকেই আছেন যারা এতটাই অসুস্থ যে স্ট্রেচারে করে এসেও ভোট দিতে পারবেন না। অনেকে বিল্ডিং ছেড়ে চলে গিয়েছেন অন্য শহরে। তাদের সবার নাম আছে। কিন্তু আমাদের নাম নেই।’

 

স্বস্তিকা জানান, তার বিল্ডিংয়ের আরও একাধিক বাসিন্দার নাম লিস্টে নেই। নাম লিস্টে না থাকলে ভোট দেওয়া যাবে না, একথা জানেন স্বস্তিকা। তার আক্ষেপ, মানুষ হিসেবে, এ দেশের নাগরিক হিসেবে নিজের সবচেয়ে বড় অধিকার তিনি খোয়ালেন। ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। ‘আমি ডেফিনেটলি এরপরে চেষ্টা করব যাতে আমার লিস্টে নামটা ওঠে। বাদ গেল কীভাবে সেটাই তো বুঝতে পারছি না। খুবই রাগ হচ্ছে, আর খুবই বিরক্ত লাগছে’- বলেন তিনি।