NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বেনজীর-আজিজ সম্পর্কে যা বলল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ০৭:৫৪ পিএম

বেনজীর-আজিজ সম্পর্কে যা বলল যুক্তরাষ্ট্র

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে সম্প্রতি বাংলাদেশে  প্রকাশিত সংবাদ এবং এর পরবর্তী বিষয়গুলো সমর্কে মার্কিন যুক্তরাষ্ট্র অবগত আছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

মঙ্গলবার (২৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আজিজ আহমেদ ও বেনজীর আহমেদ নিয়ে করা বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, আপনি যেসব অভিযোগ ও সংবাদমাধ্যমের যেসব প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন, সে সম্পর্কে আমি জানি। আমরা স্পষ্ট করে বলেছি, দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়, উন্নয়নকে বাধাগ্রস্ত করে, সরকারকে অস্থিতিশীল করে ও গণতন্ত্রকে দুর্বল করে।

 

শুরু থেকেই আমরা দুর্নীতিবিরোধকে একটি ‘মূল জাতীয় নিরাপত্তা স্বার্থে’ পরিণত করেছি মন্তব্য করে তিনি আরো বলেন, এই কৌশলটির জন্য আমাদের বিশদ বাস্তবায়ন পরিকল্পনা বেশ কয়েকটি ঊর্ধ্বতন স্তরে প্রকাশ করা হয়েছে। আমার নতুন করে বলার মতো কিছু নেই। 

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হলে ম্যাথু মিলার বলেন, আমরা কখনোই নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপের বিষয়ে আগে থেকে কিছু বলি না।