NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আসছে লিজার নতুন গান


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ০১:১৯ এএম

আসছে লিজার নতুন গান

ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। সম্প্রতি তিনি মা হয়েছেন। মাতৃত্বকালীন অবসরে থাকায় দীর্ঘদিন ধরেই ছিলেন না নতুন গানে। ছিলেন না স্টেজ শোতেও। অনেক শোয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ সময়টা তিনি ছিলেন স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে। সেখানে তার প্রথম সন্তান মেয়ে ইয়াশার জন্ম হয় ১৯ মার্চ। জন্মসূত্রে ইয়াশা মার্কিন নাগরিক।

মেয়েকে নিয়ে দেশে ফিরেছেন এ গায়িকা। পরিকল্পনা করছেন নতুন করে আবারও গানে নিয়মিত হওয়ার। এরই মধ্যে চলতি মাসসহ আগামী মাস, ঈদের আগে ও পরের জন্য স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এসেছে লিজার কাছে। কিন্তু তার মেয়ে এত ছোট্ট যে তাকে বাসায় রেখে শো করা সম্ভব নয়। তবে আপাতত স্টেজ শোতে না ফিরলেও নতুন মৌলিক গান শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

 

গানের শিরোনাম ‘তুমি এলে’। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ, সংগীতায়োজন মীর মাসুম। লিজা জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেল লিজাতেই গানটি প্রকাশ পাবে।

লিজা বলেন, ‘তুমি এলে একটি রোমান্টিক গান। গানের কথা ও সুর আমার ভীষণ ভালো লাগার। ইচ্ছে আছে শিগগিরই গানটির ভিডিও করে প্রকাশ করার। এখন তো আবহাওয়াটাও অনুকূলে নয়। সবকিছু ঠিকঠাক হোক, তারপর গানটি দ্রুত প্রকাশ করব। আর স্টেজ শোতে ফেরার চাপ রয়েছে অনেক। কিন্তু আমার মেয়ের কথা ভেবে আপাতত স্টেজ শোতে ফেরা হচ্ছে না। তবে স্টেজ মৌসুমে ভক্ত-শ্রোতারা আমাকে স্টেজে পাবেন। ধরা যাক আগস্টের শেষ প্রান্তে এবং পুরোদমে সেপ্টেম্বর থেকে স্টেজে গাইব।’

 

২০০৮ সালে ক্লোজআপ ওয়ান তারকা খ্যাতি নিয়ে গানের ভুবনে আনুষ্ঠানিক পথচলা শুরু লিজার। এরপর তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। গেয়েছেন সিনেমায়ও।