NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কর্তোয়াকে বাদ দিয়ে ইউরোর দল ঘোষণা বেলজিয়ামের


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ০৪:১৬ এএম

কর্তোয়াকে বাদ দিয়ে ইউরোর দল ঘোষণা বেলজিয়ামের

আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম। দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবু কর্তোয়ার।

কর্তোয়া জাতীয় দলে তার জায়গাটা নড়বড়ে করে দিয়েছেন নিজের দোষেই। গত জুনে এডেন হ্যাজার্ডের অবসরের পর নেতৃত্ব চেয়েছিলেন তিনি। কিন্তু কোচ তাকে অধিনায়ক না করায় বেলজিয়াম দল ছেড়ে গিয়েছিলেন।

 

৩২ বছর বয়সী রিয়াল তারকা তখন সতীর্থদের সমালোচনার মুখে পড়েন। পরে অবশ্য অনুতপ্ত হয়ে ক্ষমাও চান। কিন্তু সম্পর্কটা স্বাভাবিক হয়নি।

এর মধ্যে চলতি মৌসুমে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে রিয়ালের সাইডলাইনে থাকতে হয়েছে এই গোলরক্ষককে।

 

গত মাসেই কোচ ডোমেনিকো তেদেস্কো জানিয়েছিলেন, কর্তোয়া দলে জায়গা পাবেন না। কারণ তিনি এমন খেলোয়াড়দের নিয়েই ভাবছেন যারা ভালো শেপে আছে।

এদিকে বেলজিয়াম দলে আছেন ম্যানচেস্টার সিটির দুই তারকা কেভিন ডি ব্রুইনা আর জেরেমি ডোকো। আছেন রোমেলু লুকাকু, লিয়েন্দ্রো ট্রসার্ড, আমুদো ওনানা, টিমোথি ক্যাসটেন।

দলে সবচেয়ে বড় চমক অ্যাটলেটিকো মাদ্রিদের ৩৫ বছর ডিফেন্ডার অ্যাক্সেল উইটসেলের নামটি। গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গিয়েছিলেন তিনি।

 

বেলজিয়ামের ইউরো স্কোয়াড
গোলরক্ষক : কোয়েন ক্যাসটিলস, থমাস কামিনস্কি, ম্যাটজ সেলস

ডিফেন্ডার : টিমোথি ক্যাসটেন, জেনো ডিবাস্ট, ম্যাক্সিম ডি কাইপার, উটস ফায়েস, থমাস মেউনিয়ার, আর্থুর থিয়েট, জ্যান ভারটোঙ্গেন

মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা, ওরেল মানগালা, আমুদো ওনানা, ইউরি টিয়েলমান্স, আর্থুর ভার্মারেন, অ্যাস্টার ভ্র্যানক্স, অ্যাক্সেল উইটসেল

 

ফরোয়ার্ড : জোহা বাকায়োকো, ইয়ান্নিক কারাসকো, চার্লস ডি কেটেলায়ের, জেরেমি ডোকু, রোমেলু লুকাকু, দোদি লুকবাকিও, লয়েস ওপেন্দা, লিয়েন্দ্রো ট্রসার্ড।