NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

স্মার্টফোন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হলেন ঐশী


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০৬:৪৩ এএম

স্মার্টফোন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হলেন ঐশী

চীনের স্মার্টফোন ব্র্যান্ড ‘অনার’-এর (বাংলাদেশ) শুভেচ্ছাদূত হয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর বেশ কয়েকটি কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন ঐশী। খবরটি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

 

জানা গেছে, চীনের স্মার্টফোন ব্র্যান্ড ‘অনার’-এর (বাংলাদেশ) শুভেচ্ছাদূত হয়েছেন ঐশী। গত ২৩ মে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন মডেলের একটি ফোন বাজারে এসেছে। সেটার উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘এর আগে আমি হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম।

এটাও তাদেরই একটি ব্র্যান্ড। খোঁজ নিয়ে দেখলাম, এটি বিশ্ববাজারে অন্যতম জনপ্রিয় ফোন। এছাড়া তারা আমাকে যথাযথ সম্মান দিয়েছেন। এই সবকিছু ভেবেই যুক্ত হয়েছি।

 

ইতোমধ্যে প্রতিষ্ঠানটির জন্য একাধিক ফটোশুটেও অংশ নিয়েছেন ঐশী। শিগগিরই বিজ্ঞাপনচিত্রের কাজও করবেন। এছাড়া তাদের বিভিন্ন ইভেন্টেও দেখা যেতে পারে তাকে।

সুন্দরী প্রতিযোগিতার খেতাব জয়ের পর ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন। ২০২১ সালে ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে দেখা যায় ঐশীকে।

সিনেমাটি যৌথভাবে নির্মান করেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এরপর ‘ব্ল্যাক ওয়ার’-এও কাজ করেছেন তিনি। শুভর সঙ্গে ‘নূর’ নামে আরও একটি সিনেমার কাজও সেরে রেখেছেন ঐশী। যদিও অজ্ঞাত কারণে থমকে আছে সিনেমাটির মুক্তি। এছাড়া ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।