NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কাজ পাইয়ে দেবার আশ্বাস দিয়ে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ১০:১২ পিএম

কাজ পাইয়ে দেবার আশ্বাস দিয়ে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো ‘দ্য কপিল শর্মা শো’তে কাজ পাইয়ে দেওয়ার নাম করে মুম্বাইয়ে ২৬ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আনন্দ সিংকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, পুলিশ সূত্রে জানা গেছে যে, কিছুদিন আগেই অনলাইনে আনন্দ সিংয়ের সঙ্গে আলাপ হয় তরুণীর। আনন্দ জানায়, টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকা এবং ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ট পরিচয় রয়েছে তার।

চাইলেই ইন্ডাস্ট্রিতে সুযোগ করে দিতে পারে। তরুণীকে ‘দ্য কপিল শর্মা শো’তে সুযোগ করে দেবেন তিনি। এই কথায় বিশ্বাস করেন উচ্চাকাঙ্ক্ষী ওই তরুণী। এর পর আনন্দ তাকে অডিশন দেওয়ার নাম করে পালঘরের নালাসোপারা এলাকায় একটি ফাঁকা বাড়িতে ডাকে।
ফাঁদে পড়ে তরুণী হাজির হন সেখানেই। ওই বাড়িতেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই তরুণী।

 

অভিযোগে তরুণী জানান, নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তাকে মারধর করা হয়। এমনকী ঘটনার কথা প্রকাশ্যে আনলে তাকে খুন করা হবে বলেও হুমকি দেয় আনন্দ।

 

অভিযুক্তের হাত থেকে কোনও মতে মুক্তি পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তরুণী। আনন্দ সিংয়ের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে আনন্দকে। আদালতের নির্দেশে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন অভিযুক্ত।