NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ০৬:২৯ পিএম

অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

অবশেষে উন্মোচন হয়েছে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি। এবার ঘটা করে জার্সি উন্মোচন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপের জার্সি পরিহিত স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের একটি ছবি পোস্ট করেছে বিসিবি। গত কয়েকটি বিশ্ব আসরের জার্সি নিয়ে বিতর্কের মুখে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এবার তাই সময় নিয়ে জার্সি জন-সম্মুখে এনেছে বিসিবি।

 

 

যদিও এরমধ্যে জার্সি নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল অবশ্য আগেই যুক্তরাষ্ট্রে চলে গেছে। সফরকারীরা সেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজও খেলেছে।

সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।

 

 

যদিও সিরিজটি দ্রুতই ভুলে যেতে চাইবেন নাজমুল হোসেনরা। মূল মঞ্চে নামার আগে আর দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। প্রথমটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসে আগামী ২৮ মে।

পরেরটির প্রতিপক্ষ ভারত। আগামী ১ জুন ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে।