NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

১০ উইকেটের বিশাল জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৪, ০৫:৫৫ পিএম

১০ উইকেটের বিশাল জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া। ব্যাখ্যাতীত পারফরম্যান্সে লজ্জায় ডোবা বাংলাদেশ অবশেষে ফিরলো স্বরূপে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শক্তির পার্থক্যটা তারা দেখালো শেষ টি-টোয়েন্টিতে এসে।

হিউস্টনে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে নাজমুল হোসেন শান্তর দল। ৫০ বল হাতে রেখে জিতেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। তবে বাংলাদেশ সিরিজ হেরেছে ২-১'এ।

 

এই ম্যাচে বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ১১০ রানের। দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকার মিলেই ম্যাচ শেষ করে দেন।

তানজিদ ৪২ বলে ৫ চার আর ৩ ছক্কায় খেলেন ৫৮ রানের হার না মানা ইনিংস। সৌম্য অপরাজিত থাকেন ২৮ বলে ৪৩ রানে। তিনি ৪টি বাউন্ডারি আর ২টি ছক্কা হাঁকান।

 

এর আগে মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে ৯ উইকেটে ১০৪ রানেই থামে যুক্তরাষ্ট্র। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে একাই ৬ উইকেট নেন মোস্তাফিজ।

প্রথম তিন ওভারে মোস্তাফিজ দিয়েছেন মাত্র ৬ রান। একটি মেডেনসহ উইকেট নেন ৪টি। শেষ ওভারে এসে দিলেন ৩ রান। নিলেন আরও দুটি উইকেট। এই প্রথম বাংলাদেশের কোনো বোলার টি-টোয়েন্টিতে ৬ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন। মোস্তাফিজের বিধ্বংসী বোলিংয়েই দাঁড়াতে পারেননি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা।

টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্বাগতিকদের উদ্বোধনী জুটিটাই যা একটু দাঁড়াতে পেরেছিলো। ৫ ওভারে ৪৬ রানের জুটি গড়েন তারা। ১৫ বলে ২৭ রান করা আন্দ্রিস গোউসকে ফিরিয়ে যুক্তরাষ্ট্র ইনিংসে ধ্বস নামান সাকিব আল হাসান। এরপর ২০ বলে ১৮ রান করা শায়ান জাহাঙ্গিরকে ফেরান মোস্তাফিজ।

 

নিতিশ কুমার ৩, মিলিন্দ কুমার ৭, অ্যারোন জোন্স ২ রান করে আউট হন। কোরি অ্যান্ডারসন এবং স্যাডলি ফন স্কালউইক মাঝে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু এন্ডারসন ১৮ এবং শ্যাডলি ১২ রানে আউট হয়ে যান। জসদিপ সিংককে ক্লিন বোল্ড করেন মোস্তাফিজ। নিসর্গ প্যাটেল ২ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে যুক্তরাষ্ট্র।

 

মোস্তাফিজ ছাড়াও ১টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন। মোস্তাফিজের চেয়েও বেশি কৃপণ ছিলেন রিশাদ। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন তিনি।