NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৪, ১২:৪৪ এএম

হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী

ইউরিনাল ইনফেকশনের (প্রস্রাব সংক্রান্ত প্রদাহ) কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আইন, বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গত বুধবার তিনি হাসপাতালে ভর্তি হন। এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

শুক্রবার (২৪ মে) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে গত বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন।

বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার দোয়া কামনা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হক দ্বিতীয়বারের মতো আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।