NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আরিফিন শুভতে মুগ্ধ ‘হীরামন্ডি’ নায়িকা


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৪, ১১:০০ এএম

আরিফিন শুভতে মুগ্ধ ‘হীরামন্ডি’ নায়িকা

ভূমধ্যসাগরের তীরে চলছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। সেখানে তৃতীয়বারের মতো হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। যিনি বর্তমানের সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’তে অভিনয় করে আলোচনায় আছেন, যেটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

কান উৎসবে যোগ দিয়ে ‘হীরামান্দি’ নায়িকা প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শুভর অভিনয় মুগ্ধ করেছে ভারতীয় এই অভিনেত্রীকে।

 

বাংলাদেশি সাংবাদিকদের অদিতি রাও হায়দারি জানিয়েছেন, আমি সত্যি বলতে সেভাবে বাংলা সিনেমা দেখিনি। তবে সম্প্রতি আমি মুজিব সিনেমা দেখেছি, গল্প ইনক্রেডিবল।

 

সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ সম্পর্কে অদিতি রাও হায়দারির ভাষ্য, তার (আরিফিন শুভর) অভিনয় অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য! তার কাজে আমি খুবই খুশি। আমি তার কাজে অনেক প্রভাবিত!

এবারের কান উৎসবে যোগ দিয়ে নাসিরুদ্দীন শাহ্ও প্রশংসায় ভাসিয়েছেন আরিফিন শুভকে।

 

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা গেল বছরের ১৩ অক্টোবর দেশেজুড়ে মুক্তি পেয়েছে।