NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০ টি-২০ হারের রেকর্ড বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৪, ০৩:৪১ এএম

ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০ টি-২০ হারের রেকর্ড বাংলাদেশের

বাংলাদেশের ক্রিকেট কি এগোচ্ছে নাকি পেছাচ্ছে? যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর এই প্রশ্নটা আবারও জেগে উঠেছে নতুন করে। একটি ম্যাচ হাতছাড়া হয়ে যেতেই পারে। তাই বলে টানা দুই ম্যাচে এমন খর্বশক্তির দলের বিপক্ষে হার?

বাংলাদেশ শুধু সিরিজ হারের লজ্জাই পায়নি, দ্বিতীয় টি-টোয়েন্টি হারের পর আরেকটি লজ্জার রেকর্ডে ঢুকে পড়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ ম্যাচ হারের রেকর্ড গড়েছে টাইগাররা।

 

১৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০০টিতেই হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ আছে দ্বিতীয় স্থানে, ১৯৩ ম্যাচে ৯৯টি হেরেছে তারা।

তবে ম্যাচ হিসেবে ক্যারিবীয়দের পরাজয়ের শতকরা হার কম। তারা হেরেছে ৫১.২৯ শতাংশ ম্যাচ, বাংলাদেশ সেখানে হেরেছে ৫৯.৫২ শতাংশ।

 

শ্রীলঙ্কা ১৮৯ টি-টোয়েন্টি খেলে হেরেছে ৯৮টি। হারের শতাংশ ৫১.৮৫। নিউজিল্যান্ড ২১৬ ম্যাচে ৯০ হার (৪১.৬৬)। জিম্বাবুয়ে ১৪৫ ম্যাচ খেলে হেরেছে ৯৫টি। তাদের পরাজয় ৬৫.৫১ শতাংশ ম্যাচে।

 

এই পাঁচ দলের শতাংশ হিসেবে হারের পরিসংখ্যানে কেবল জিম্বাবুয়ের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। বাকি চার দল সংখ্যায় ম্যাচ অনেক হারলেও খেলেছেও বেশি ম্যাচ। অর্থাৎ জয়ের শতাংশ হিসেবে তারা বাংলাদেশের থেকে এগিয়ে।