NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

প্রবল বৃষ্টির জেরে ইরানে আকস্মিক বন্যা, মৃত অন্তত ২২


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৯ এএম

>
প্রবল বৃষ্টির জেরে ইরানে আকস্মিক বন্যা, মৃত অন্তত ২২

পশ্চিম এশিয়ার দেশ ইরানে বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিপাতের পর দেশটির দক্ষিণাঞ্চলে সৃষ্ট বন্যায় প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন বলে শনিবার একজন প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন।

ইরানের আধা-সরকারি বাসর্তাসংস্থা তাসনিমের বরাত দিয়ে ফারস প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি বলেছেন, আকস্মিক এই বন্যার ঘটনায় অন্তত একজন নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে এবং আরও ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ফারস প্রদেশের গভর্নর রোববার শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন বলেও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) পূর্বে ইস্তাহবান শহরে ১৫০ জন জরুরি কর্মী এবং আকাশপথে দায়িত্বপালন করা পৃথক একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ জানিয়েছে, ইস্তাহবানের গভর্নর ইউসেফ কারগার বলেছেন, শুক্রবার ইস্তাহবান কাউন্টির মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে।

স্থানীয় এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, আকস্মিক এই বন্যায় বহু গাড়ি ক্রমেই পানির মধ্যে আটকা পড়েছে এবং অনেক গাড়ি পানিতে ভেসে যাচ্ছে। এসময় সেসব যানবাহন থেকে সন্তানদের উদ্ধারের চেষ্টা করতে দেখা যায় অভিভাবকদের।