NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

রাইসির মৃত্যুে চীনা প্রেসিডেন্টের আন্তরিক সমবেদনা


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৫ জুন, ২০২৪, ০৮:৩৩ এএম

রাইসির মৃত্যুে চীনা প্রেসিডেন্টের  আন্তরিক সমবেদনা

 

২০শে মে  হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি সোমবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের কাছে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। 

বার্তায় তিনি চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে, প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের, প্রেসিডেন্ট রাইসির আত্মীয়স্বজন, এবং ইরানি সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। 

সি চিন পিং শোকবার্তায় বলেন, ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে, নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত সামনে এগিয়েছে ইরান। তিনি ইরান-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের আরও উন্নয়নে ইতিবাচক ভূমিকাও রেখেছেন। 

তাঁর মৃত্যু ইরানি জনগণের জন্য একটা বড় ক্ষতি; চীনা জনগণও একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারালো।

সি বলেন, চীনের সরকার ও জনগণ ইরানের সাথে ঐতিহ্যগত মৈত্রীকে যথেষ্ট গুরুত্ব দেয়। দু’দেশের যৌথ প্রচেষ্টায়, চীন-ইরান সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক, সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায়।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।