NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

এভারেস্ট জয় করে ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১০:৫০ পিএম

এভারেস্ট জয় করে ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু

এভারেস্ট জয় করে ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তারা দুইজনের মঙ্গোলিয়ার নাগরিক। আট হাজার মিটারের বেশি উচ্চতায় তাদের মরদেহ পাওয়া গেছে।

এইটকে নামের একটি পর্বতারোহী সংস্থার পরিচালক পেম্বা শেরপা জানিয়েছেন, উসুখজারগেল তেসেদেনদামবা ও পুরুভসুরেন লাখাগাবাজাভ গত ১৩ মে দুপুর ১২টার দিকে এভারেস্টের চূড়ায় ছবি তোলেন। তাদের কাছে থাকা মোবাইল ফোনে এমন তথ্য পাওয়া যায়।

 

গত ১৭ মে উসুখজারগেলের মরদেহটি পাওয়া যায় দক্ষিণ সামিটে। পুরুভসুরেনের মরদেহটি পাওয়া যায় ব্যালকনি এরিয়ায়।

 

শেরপা জানান, এভারেস্টের চূড়া থেকে নামতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। কারণ তাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন ছিল না।

কোনো ধরনের ব্যক্তিগত গাইড ছাড়াই তারা দুইজনে এভারেস্টের চূড়ায় যাত্রা শুরু করেন। এরপর গত ১২ মে থেকে তার নিখোঁজ ছিলেন।

 

তাদের মধ্যে একজনের মরদেহ পাওয়া যায় আট হাজার ৬০০ মিটার উচ্চতায় ও আরেক জনের মরদেহ পাওয়া যায় আট হাজার ৪০০ মিটার উচ্চতায়।