NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৮:০৬ পিএম

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা

শুরু হয়েছে ১২ দিনব্যাপী কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্র জগতের সম্মানজনক এ আসর। গতকাল মঙ্গলবার পর্দা উঠেছে উৎসবটির ৭৭তম আসরের। এই উৎসবের অভিজ্ঞতা নিতে বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা প্রথমবারের মতো সেখানে গেছেন।

বাংলাদেশ সময় ১২ মে দিবাগত রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান। পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান।’

 

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা

ভাবনা বলেন, ‘আমার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। অনেক দিনের ইচ্ছা ছিল কান উৎসবে আসার। নিজের চেষ্টায় আমি যে এখানে আসতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। কোনো ছবি নিয়ে আসতে পারলে অনেক ভালো লাগত।’

 

অভিনেত্রী আরও বলেন, ‘এখানে অনেক দেশের চলচ্চিত্র পরিচালক-প্রযোজকদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। সারা দুনিয়ার চলচ্চিত্রবাজার কত বড় তার একটা ধারণা হচ্ছে আমার। আমার অভিনয় করার স্পৃহাটা আরও বাড়ছে।’

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা

বিভিন্ন দেশের ২২টি সিনেমা জায়গা পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। ১৮টি সিনেমা লড়বে আঁ সার্তে রিগার্ডে। ২৫ মে পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামবে উৎসবের।

উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন কোয়ান্তাঁ দ্যুপিয়ো। অভিনয় করেছেন লিয়া সিডক্স, ভিনসেন্ট লিনডন, রাফায়েল কুইনার্ড প্রমুখ।

বিজ্ঞাপন

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা

 

এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরিবোর্ডে ৯ জনের মধ্যে ৫ জন নারী। জুরিবোর্ডের প্রধানের দায়িত্ব পালন করবেন ‘বার্বি’খ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারউইগ। এ ছাড়া আছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান।