NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শত কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে মামলা


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৪, ০৮:৫১ এএম

শত কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে মামলা

ঋণ জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান ভুঁইয়াসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ মে) দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি দমন প্রতিরোধ আইন- ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

মামলায় ইউসিবিএলের সাবেক এমডি শাহজাহান ভূঁইয়া ছাড়াও ঋণ গ্রহীতা ব্যবসায়ী সমীর প্রসাদ দত্তকে আসামি করা হয়েছে।

 

মামলার এজাহারে বলা হয়, ইউসিবিএল থেকে ২০১০ সালে মাত্র ১৩ কোটি টাকার সম্পদ জামানত রেখে ঋণ প্রদানের নিয়ম-নীতি তোয়াক্কা না করে মেসার্স দত্ত ট্রেডার্সের প্রোপাইটর সমীর প্রসাদ দত্তের নামে ৫৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। পরে ছয় মাস না যেতেই গ্রহীতা ঋণ প্রদানে ব্যর্থ হওয়ায় পরে তাকে ঋনের সুদ মওকুফ করে অবৈধ সুবিধা প্রদান করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ব্যাংকের ঋণের অর্থ সুদ-আসলসহ ১০৯ কোটি ২০ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।