NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

অস্ত্রের মুখে জিম্মি প্রবাসীর ৫ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেলো ডাকাতদল


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৮:২৯ এএম

অস্ত্রের মুখে জিম্মি প্রবাসীর ৫ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেলো ডাকাতদল

মাদারীপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ পাঁচ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা।

রোববার (১২ মে) দিনগত রাতে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

 

প্রবাসীর ৫ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেলো ডাকাতদল

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দারের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মুখোশধারী ডাকাতদল। ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করেন তারা। একপর্যায়ে সবার হাত-পা বেঁধে ফেলেন। পরে আলমারি ও ড্রয়ার ভেঙে ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় পাঁচ লাখ টাকা, মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাতদল। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

মাদারীপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ পাঁচ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা।

বিজ্ঞাপন

ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দার বলেন, ‘একসঙ্গে ১০-১৫ জন মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে। প্রথমে তারা আমার মেয়ের ঘরে যায়। সেখানে গিয়েই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমাদেরও জিম্মি করে ফেলে। এসময় সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।’

তিনি বলেন, ‘আমার সারাজীবনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতদল। আমি এর বিচার চাই। আমার খোয়া যাওয়া সব সম্পদ ফেরত চাই।’

মাদারীপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ পাঁচ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা।

 

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।