NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ঝড়ের পূর্বাভাস, নতুন পোস্টার প্রকাশ হলো তুফানের


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ১০:১৪ পিএম

ঝড়ের পূর্বাভাস, নতুন পোস্টার প্রকাশ হলো তুফানের

সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ ঝড়ে এখনো মেতে আছে সবাই। নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে মঙ্গলবার (৭ মে)। তুফানের মাধ্যমে ভক্তদের মাঝে রীতিমতো তাণ্ডব তুলেছেন শাকিব। শুধু ভক্তরাই নয়, সহকর্মী তারকারাও তুফানের প্রশংসায় পঞ্চমুখ।

এবার তুফানের নতুন অফিশিয়াল আরেকটি পোস্টার প্রকাশ করলেন নির্মাতারা। 

 

শনিবার (১১ মে) প্রকাশ্যে এলো তুফানের নতুন পোস্টার । পোস্টারে দেখা যাচ্ছে, একটিবারের সামনে দাঁড়িয়ে আছেন সুপারস্টার শাকিব খান। তাঁর পরনে সাদা শার্ট এবং ছাই রঙের স্যুট।

শাকিবের বুকে হাত রেখে দাঁড়িয়ে মিমি চক্রবর্তী। অভিনেত্রীর পরনে মেরুন রঙের শিমারি ড্রেস।

 

1

রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি এই বছরের ঈদুল আজহায় মুক্তি পাবে। অর্থাৎ জুন মাসের ১৭ তারিখ।

তুফান প্রযোজনা করেছে বাংলাদেশের চরকি এবং ভারতের এসভিএফ। দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে তুফান। শুধু যে প্রযোজনার দায়িত্ব দুই দেশের, তা নয়। একই সঙ্গে এতে থাকছেন দুই দেশের অভিনয়শিল্পীরাও। সুপারস্টার শাকিব খানের সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী, নাবিলা এবং ওপার বাংলার মিমি চক্রবর্তী।
এটাই মিমি চক্রবর্তী এবং শাকিব খান জুটির প্রথম সিনেমা।

 

এদিকে সদ্য মুক্তি পাওয়া তুফানের মাত্র ৮১ সেকেন্ডের টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। অনেকেই বলেছেন, যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার ‘তুফান’। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। 

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বইয়ের দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। আরো রয়েছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।