NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ০৬:২১ পিএম

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান

যুক্তরাষ্ট্রে নিজেদের দাবি-দাওয়া মেটাতে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান এসেছে প্রবাসীদের এক সভায়।শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে প্রবাসীদের সংগঠন ‘রূপসী চাঁদপুর ফাউন্ডেশন’-এর নতুন কমিটির শপথগ্রহণ উপলক্ষ্যে আয়োজিত সভায় এ আহ্বান জানান বক্তারা।

এতে বিশেষ অতিথি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির দুই সংগঠক আকতার হোসেন বাদল ও ফাহাদ সোলায়মান।তারা বলেন, ‘মার্কিন প্রশাসনে প্রবাসী বাংলাদেশিদের ক্দর কম। সংখ্যায় বাড়লেও মার্কিন রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ হয়ে উঠা সম্ভব হয়নি। এর কারণ, ভোটযুদ্ধে অবতীর্ণ হতে সীমাহীন কৃপণতা এবং প্রার্থীদের নির্বাচনী তহবিলে শরিক না হওয়া।’

প্রেসিডেন্ট নির্বাচন, স্থানীয় ও ফেডারেল পর্যায়ে সিটি মেয়র, স্টেট সিনেট. অ্যাসেম্বলি, ইউএস সিনেট এবং কংগ্রেসম্যান প্রার্থীদের নির্বাচনী সমাবেশ ও তহবিলে প্রবাসীদের অংশ নেওয়া উচিত বলে মনে করেন তারা।

আকতার হোসেন বাদল বলেন, “আমাদেরকে বাংলাদেশি রাজনীতির ডামাডোলে নিজেদের মধ্যে প্রতিহিংসা পরিহার করতে হবে। আমাদের স্লোগান হবে বাংলাদেশ এবং আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের কল্যাণই আমাদের কাম্য হওয়া উচিত। এজন্য হয় ডেমোক্র্যাটিক পার্টি, নয় রিপাবলিকান পার্টির সমর্থক হিসেবে তালিকাভুক্ত হওয়া জরুরি।”

ফাহাদ সোলায়মান বলেন, “অনেকে সিটিজেনশিপ নিয়েও ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি। এই শূন্যতা পরিহার করতে হবে। ভোটার হতে হবে এবং ভোটযুদ্ধে নামতে হবে। তবেই মার্কিন প্রশাসনে আমাদের গুরুত্ব বাড়বে।”

আয়োজক সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, সাবেক কোষাধ্যক্ষ ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ আলী, আবাসন ব্যবসায়ী মিনহাজুল ইসলাম মুকুল এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি দিলআফরোজ নার্গিস।উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক সিদ্দিক পাটোয়ারি ও প্রধান নির্বাচন কমিশনার আমিন খান জাকির।