NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বুবলীর পর এবার সাধারণ ডায়েরি করলেন অপু


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ০৮:৫৩ এএম

বুবলীর পর এবার সাধারণ ডায়েরি করলেন অপু

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর পর এবার থানায় সাধারণ ডায়েরি করেছেন অপু বিশ্বাস। জানা গেছে, ৩৪ জন ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় জিডি করেন এ নায়িকা।

 

অপু বিশ্বাস বৃহস্পতিবার (৯ মে) সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপুর অভিযোগ ৩৪ ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল তার বিরুদ্ধে অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এতে তার সম্মানহানি হয়েছে। তাই অভিযোগ নিয়ে রাজধানীর ভাটারা থানায় জিডি করেন ঢালিডের এ নায়িকা।

এ বিষয়টি নিশ্চিত করে বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা জাগো নিউজকে বলেন, অপু বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

অপু রাজধানীর ভাটারা থানায় জিডি করার আগে একই অভিযোগ নিয়ে এ থানাতেই জিডি করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।