NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শুটিংয়ের সময় মেরুদণ্ড ভেঙেছে অভিনেতার


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ০৮:৫৮ এএম

শুটিংয়ের সময় মেরুদণ্ড ভেঙেছে অভিনেতার

ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় তারকা কুণাল করণ কাপুর। তিনি ‘উদারিয়াঁ’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। জানা গেছে, শুটিং সেটেই গুরুতর আহত হয়েছেন এ অভিনেতা।

ঘটনাটি ঘটেছে ভারতের চণ্ডীগড়ে। অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পড়ে যান কুণাল। যার ফলে মেরুদণ্ডে একাধিক আঘাত লেগেছে তার। জানা গেছে, আঘাত পাওয়ার পর কুণাল ভয়ানক যন্ত্রণায় ভুগছেন।

 

তিনি আরও জানিয়েছেন, তার সহ-অভিনেতা অনুরাগ চাহালও আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে চণ্ডীগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতের কারণে একমাস তার শুটিং বন্ধ। এ পরিস্থিতি নিয়ে খুবই হতাশ অভিনেতা।

 

এ প্রসঙ্গে কুণাল বলেন, ‘বীভৎস যন্ত্রণায় আছি। আমাকে চণ্ডীগড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা আমাকে পুরো বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। মেরুদণ্ডে একাধিক ফ্র্যাকচার হয়েছে। বর্তমানে অনেক অষুধ খেতে হচ্ছে। কবে আবার শুটিং শুরু করব তা আমার জানা নেই।’

শুটিংয়ের সময় মেরুদণ্ড ভেঙেছে অভিনেতার

এ ধারাবাহিকের কাজ নিয়ে কুনাল বেশ উত্তেজিত ছিলেন, কারণ এর গল্পটি ভীষণ সুন্দর। মাত্র একমাস আগেই তিনি এ শুটিংয়ে যোগ দিয়েছিলেন। কিন্তু আহত হওয়ার কথা প্রকাশ্যে আনেননি। উড়াইয়াতে তিনি রণবিজয়ের ভূমিকায় অভিনয় করছিলেন।

 

কুণাল আরও বলেন, ‘সম্ভবত একমাস শুটিং করতে পারব না। মুম্বাইতে ফিরে আসার এবং শিগগিরই সুস্থ হওয়ার আশা করছি’। কুণালকে তার সহ-অভিনেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, ‘অনুরাগও আহত হয়েছেন। তবে তিনি ভালো আছেন।’

চিকিৎসকেরা কুণালের কোনো অস্ত্রপচার করেননি। শেষে অভিনেতা বলেন, শুটিংয়ের ক্রুরা আমার ভালোভাবে যত্ন নিচ্ছে। আমি আমার চোটের কথা বাবাকে জানিয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি মুম্বাইতে ফিরে আসব।

 

কুণাল কাপুর টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। তিনি এর আগে, ‘রিমিক্স’, ‘লেফটা রাইট লেফট’, ‘মায়েকা’, ‘না বোলে তুম না ম্যায় নে কুছ কাহা’, ‘ডোলি আরমানো কি’, ‘ওহ আপনা সা’, ‘জিদ্দি দিল মানে না’ ইত্যাদি ধারাবাহিকে কাজ করে প্রশংসিত হন।