NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সালমানের সঙ্গে দেখা যাবে রাশমিকাকে


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৪, ০৬:১১ পিএম

সালমানের সঙ্গে দেখা যাবে রাশমিকাকে

বলিউড ভাইজান সালমান খানের ছবি প্রায় ঈদেই মুক্তি পায়। কিন্তু এবারের ঈদে এর ব্যতিক্রম হয়েছে। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, আগামী বছর তার নতুন সিনেমা আসতে যাচ্ছে।

সালমান খানের সিনেমার নাম ‘সিকান্দার’। তবে সালমান ছাড়া আর কোনো কাস্টের নাম তখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু সদ্য প্রকাশ্যে এলো সালমানের বিপরীতে যে নায়িকা অভিনয় করবেন তার নাম। সেখানেও চমক কিছু কম নেই।

 

শোনা যাচ্ছে, সালমানের বিপরীতে এ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। আজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে, এ আলোচনায় হাওয়া দিয়েছেন রাশমিকা নিজেই।

বিজ্ঞাপন

সালমান খানের সঙ্গে একটি ছবি কোলাজ ইনস্টাগ্রাম স্ট্যাটাসে শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘আপনারা অনেকদিন থেকে জানতে চাচ্ছিলেন না কী চমক আসতে চলছে? এটাই তো চমক। সিকান্দার সিনেমার অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে’।

‘গজনি’ খ্যাত দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনায় এ সিনেমায় কাজ করছেন সালমান খান। এ আর মুরুগাদসের সঙ্গে এটাই প্রথম কাজ তার। অন্যদিকে রাশমিকার সঙ্গেও জুটি হিসেবে এই প্রথম কাজ করবেন সালমান।

দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে এসে বলিউডেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন রাশমিকা। ‘পুষ্পা-দ্য রাইস’ সিনমোয় শ্রীভল্লীর চরিত্রে নজর কেড়েছিলেন রাশমিকা। ‘পুষ্পা-দ্য রুল’ সিনেমায়ও রয়েছেন রাশমিকা। এছাড়া অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন রাশমিকা।

বিজ্ঞাপন

 

সালমান ও রাশমিকাকে আগেও পর্দা ভাগ করে নিতে দেখা গেছে; তবে তা সিনেমায় নয়। বিগ বস ১৬-এ অতিথি হিসেবে এসেছিলেন রাশমিকা। সেই শোয়ের সঞ্চালক হিসেবে ছিলেন সালমান। সালমান ও রাশমিকার বয়সের পার্থক্য যথেষ্ট। রাশমিকার বয়স মাত্র ২৮ বছর। অন্যদিকে সালমানের বয়স ৫৮ বছর। তাদের বয়সের পার্থক্য প্রায় ৩০ বছরের।