NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

তহুরা একাই করলেন ৭ গোল, সাগরিকার ৪


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৪, ০৩:৫৮ এএম

তহুরা একাই করলেন ৭ গোল, সাগরিকার ৪

জাতীয় দলের ফরোয়ার্ড তহুরা খাতুন ও অনূর্ধ্ব-১৯ দলের ফরোয়ার্ড সাগরিকা আবার নিজেদের জাত চেনালেন। বৃস্পতিবার নারী লিগে তহুরার ডাবল হ্যাটট্রিক (৭ গোল) এবং সাগরিকার হ্যাটট্রিকে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ১৭-০ গোলে হারিয়েছে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে।

কমলপুর স্টেডিয়ামে ৭ মিনিটে স্বপ্না রানীর গোলে উদযাপন শুরু গতবারের রানার্সআপ দলটির। উদযাপন শেষ হয়েছে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে সাগরিকার গোলে।

বিজ্ঞাপন

তহুরা ২৬, ৩২ ও ৪৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ডাবল হ্যাটট্রিক পূরণ করেন ৪৫, ৪৮ ও ৮৩ মিনিটে গোল করে। নিজের সপ্তম গোলটি করেছেন ৮৫ মিনিটে। চলতি লিগে এক ম্যাচে তহুরার ৭ গোলই সর্বাধিক।

 

সাফ অনূর্ধ্ব-১৯ এর ফাইনালে ভারতের বিপক্ষে সমতাসূচক গোল করা সাগরিকা ৪ গোল করেছেন ৩৬, ৬৮, ৭৮ ও ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে। এছাড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি ২ টি, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরমা জান্নাত ও মুনকি আক্তার।