NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

টি-টোয়েন্টিতে হৃদয়ের বড় লাফ, তাসকিন-মেহেদী এগোলেন ৬ ধাপ


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ১১:৩২ পিএম

টি-টোয়েন্টিতে হৃদয়ের বড় লাফ, তাসকিন-মেহেদী এগোলেন ৬ ধাপ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আর টাইগারদের সিরিজ জয়ের পেছনে বড় অবদান রয়েছে তাওহিদ হৃদয়ের। তিন ম্যাচের সবগুলোতেই রান পেয়েছেন এই ব্যাটার। প্রথম দুই ম্যাচে ৩৩ ও ৩৭ রানের অপরাজিত ইনিংস, আর তৃতীয় ম্যাচে হৃদয় করেন ৫৭ রান।

তিন ম্যাচে ১২৭ রান করে এখন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়। বিশ্বকাপের আগে দারুণ ব্যাটিংয়ে আইসিসির র‍্যাংকিংয়েও বড় ধরনের অগ্রগতি হয়েছে এই ডানহাতির। ২৬ ধাপ অগ্রগতিতে প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন হৃদয়।

 

বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে ৯১তম অবস্থানে আছেন হৃদয়। তার রেটিং ৩৯১ । আর এই তালিকায় শীর্ষে আছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। তার রেটিং পয়েন্ট ৮৬১।

২য় টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর জিম্বাবুয়ের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করছেন মাহমুদউল্লাহ ও তাওহিদ হৃদয়

বিজ্ঞাপন

এছাড়া অগ্রগতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। ২ ধাপ এগিয়ে ৮১তম অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম এই তারকা।

এছাড়া এই সিরিজে দারুণ বোলিং করছেন তাসকিন আহমেদ। ৩ ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। এতে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্রাংকিংয়ে ডানহাতি এই পেসার এগিয়েছেন ৬ ধাপ। বর্তমানে র‍্যাংকিংয়ে ২৬তম স্থানে আছেন তাসকিন।

প্রথম টি-টোয়েন্টিতে ক্লাইভ মান্দাদের উইকেট শিকার তুলে নেওয়ার পর তাসকিনের উৎযাপন

 

এছাড়া অগ্রগতি হয়েছে অফস্পিনার শেখ মেহেদীরও। ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে তিনিও ৬ ধাপ এগিয়েছেন। বর্তমানে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ২২তম স্থানে আছেন মেহেদী।