NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইউনিসেফের শুভেচ্ছাদূত হওয়ায় কারিনাকে যে বার্তা দিলেন প্রিয়াঙ্কা


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ০৪:১৯ পিএম

ইউনিসেফের শুভেচ্ছাদূত হওয়ায় কারিনাকে যে বার্তা দিলেন প্রিয়াঙ্কা

কারিনা কাপুর শুধু বলিউডের ক্যারিয়ারেই সফল নন, ব্যক্তি জীবনেও তিনি দারুণ সুখী। একদিকে সংসার, অন্যদিকে কর্মজীবন, দুই দিক সমানতালে চালিয়ে যাচ্ছেন এ নায়িকা।

এবার কারিনার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। ইউনিসেফে ভারতের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন বলিউডের এ তারকা। যদিও কারিনা ইউনিসেফের সঙ্গে যুক্ত প্রায় ২০১৪ সাল থেকে। ফলে ১০ বছর ধরে এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত তিনি।

 

তবে কারিনাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছাদূত ঘোষণা করতেই বিদেশ থেকে বার্তা এলো প্রিয়াঙ্কা চোপড়ার। মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য অনেক দিন ধরেই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া।

 

ইউনিসেফের ‘গার্ল আপ’ (একটি প্রকল্প) প্রচারের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত তিনি। এছাড়া অনেক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করেন প্রিয়াঙ্কা। সচেতনতামূলক কাজের পাশাপাশি শিশুদের বিনোদনও দেন তিনি।

এত দিন কারিনা ইউনিসেফের তারকা উপদেষ্টা হিসেবে কাজ করতেন। এবার হলেন শুভেচ্ছাদূত। এমন একটা দায়িত্ব পেয়ে আপ্লুত অভিনেত্রী। তিনি বলেন, ‘গত কয়েকটি বছর শিশু ও নারীদের অধিকার রক্ষার জন্য ইউনিসেফ যেভাবে কাজ করে চলেছে, তার জন্য গর্বিত আমি। ওদের কাছ থেকে প্রতিদিন অনুপ্রাণিত হই। আসলে প্রতিটি শিশুর সুস্থ শৈশব ও যথাযথ সুযোগ, একটি ভালো ভবিষ্যৎ প্রাপ্য। আশা করছি, ভবিষ্যতেও এই কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই।’

কারিনার এ সাফল্যে খুশি তার এক সময়ের প্রতিযোগী প্রিয়াঙ্কা। এক সময় নাকি তাদের মুখ দেখাদেখিই ছিল না। একে অপরকে প্রকাশ্যে খোঁচা দিতেও ছাড়েননি তারা। তবে সময় বদলেছে। এখন একে অপরের বন্ধু তারা।

 

তাই কারিনাকে ইউনিসেফ পরিবারে স্বাগত বার্তা জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তোমাকে পরিবারে স্বাগত! এই পরিবারের জন্য ভীষণ রকমভাবে যোগ্য একজন মানুষ তুমি।’