NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

তাওহিদ-জাকেরের ব্যাটে ১৬৫ রান সংগ্রহ বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ০৭:৩২ পিএম

তাওহিদ-জাকেরের ব্যাটে ১৬৫ রান সংগ্রহ বাংলাদেশের

রথম দুই ম্যাচে টস জিতে বাংলাদেশের ফিল্ডিং নেওয়া বেশ আলোচনার জন্ম দিয়েছিল। আজ অবশ্য সেই সিদ্ধান্ত নেওয়া লাগেনি। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের সুযোগ করে দেন।

অবশ্য টস জিতলে আজ আগে ব্যাটিং করার কথা জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

যে কারণে এই আলোচনা, টপ অর্ডারের ব্যাটাররা সেটা কাজে লাগাতে পারলেন কই? আজও তাঁরা ধুকলেন। আজও ব্যর্থতাকেই সঙ্গী করেছেন টপ অর্ডারের প্রাণশক্তি লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। আগের দুই ম্যাচের মতো স্কোরটাকে টেনে নিলেন তাওহিদ হৃদয়। তাঁকে সঙ্গ দিয়ে বাংলাদেশকে পাঁচ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ এনে দেন জাকের আলী অনিক।

 

এর আগে রান খরা দীর্ঘায়িত করেছেন লিটন ও নাজমুল। লিটন আউট হন ‘জেদকে’ সমর্থন দিতে গিয়ে। জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির তৃতীয় ওভারে টানা তিন বল স্কুপ করার চেষ্টা করেন লিটন। প্রথম দুই বল ব্যাটের ছোঁয়া পায়নি।

তৃতীয় বল ব্যাটে লাগলেও আঘাত হানে স্টাম্পে। আর তাতে শেষ হয় লিটনের ১৫ বলে ১২ রানের ইনিংস।

 

বেশি সময় রানের চাকা ঘোরাতে পারেননি নাজমুল। রাজার পরের ওভারে বোল্ড হয়ে বাংলদেশ অধিনায়ক ফেরেন ৪ বলে ৬ রান করে। এরপর তাওহিদের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন ওপেনার তানজিদ হাসান তামিম।

ফারাজ আকরামের বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে তিনি ক্যাচ দেন ক্লাইভ মাদান্ডের হাতে। ২২ বলে ১টি করে চার ও ছক্কায় ২১ রান করেন এই তরুণ বাঁহাতি ওপেনার।

 

ইনিংসের বাকি অংশটা তাওহিদ ও জাকেরের। চতুর্থ উইকেটে দুজনে যোগ করেন ৮৭ রান। ফিফটি পূর্ণ করার পর তাওহিদ আউট হন ৫৭ রান করে। তাঁর ৩৮ বলের ইনিংসটি সাজানো ৩ চার ও ২ ছক্কায়। সমান চার-ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করেন জাকের। দুজনই আউট হন মুজারাবানির বলে। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ৯ ও রিশাদ হোসেন ৬ রানে অপরাজিত থাকেন।