NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সুনিধির গানের মঞ্চে বোতল ছুড়ে মারলেন দর্শক


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ১২:৩০ পিএম

সুনিধির গানের মঞ্চে বোতল ছুড়ে মারলেন দর্শক

বলিউডের জনপ্রিয় শিল্পী সুনিধি চৌহান দেরাদুনের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন। সেখানেই এক বিপত্তির মুখে পড়েছেন তিনি। এ ঘটনা নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন।

জানা গেছে, সুনিধির দিকে তাক করে বোতল ছুঁড়ল এক দর্শক! গান গাওয়ার জন্য সুনিধির পরনে ছিল ঝকমকে টপ। কালো শর্টস। পায়ে বুট। বোতলটি ছোড়া হয় যখন, হঠাৎই সরে যান তিনি। ওই অনুরাগীকে ভর্ৎসনা করেন। সুরে-সুরেই তিনি বলে ওঠেন, ‘আপনি আমার দিকে বোতল ছুঁড়লে কী হবে? অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। আপনি কি এটি চান?’

 

সুনিধি চৌহান এদিন অনুষ্ঠানে ‘শিলা কি জওয়ানি’, ‘ধুম মচালে’, ‘ক্রেজি কিয়া রে’, ‘দেশি গার্ল’, ‘কমলি’, ‘শাকি শাকি’-র মতো গান তিনি উপহার দিয়েছেন দর্শকদের।

মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে বিভিন্ন সময় গায়ক-গায়িকাদের সঙ্গে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত বছর ওরঙ্গাবাদে গানের অনুষ্ঠান করতে যান অরিজিৎ সিংহ। মঞ্চে গান গাইতে উঠেছিলেন তিনি।

 

প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে তার হাত ধরে টানাটানি শুরু করে দেন এক অনুরাগী। তাতে অরিজিতের হাতে চোটও লাগে।

 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও থেকে জানা যায়, ডান হাতে এতটাই চোট পেয়েছেন গায়ক যে, হাত সোজা করতে পারছিলেন না তিনি, তার হাত কাঁপছিল। এ শুধু এ দেশের ব্যাপার নয়, বিদেশেও ঘটে। এটি কিছুদিন আগের ঘটনা।

 

মার্কিন পপ গায়িকা কার্ডি বি গান গাইছিলেন মঞ্চে। তাকে লক্ষ্য করে বিয়ারের বোতল ছোঁড়েন এক দর্শক। তাতে মেজাজ হারান কার্ডি।