NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জমিসহ গৃহ হস্তান্তর আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪০ এএম

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জমিসহ গৃহ হস্তান্তর আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন

 

 

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  মজিব বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে অসহায় গৃহহীন নদী ভাঙ্গা মানুষের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

 

১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ্মীপুরের চরপোড়াগাছা ইউনিয়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২১০ টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রতিটি পরিবারকে আড়াই একর ভূমি বন্দোবস্ত প্রদান করে ছিন্নমূল ও অসহায় মানুষের পুনর্বাসন কার্যক্রম সর্বপ্রথম শুরু করেন। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত এই ইউনিয়নের চর কলাকোপা আশ্রয়ন প্রকল্পে ৫.১৫ একর ভূমি অবৈধ দখল উদ্ধারকৃত খাস জমিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জেলে ভিক্ষুক বিধবা ও অসহায় ১৪২টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জমিসহ গৃহ হস্তান্তর করেন।

 

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সরাসরি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী সুবিধাভোগীদের মাঝে গৃহ হস্তান্তর করেন। জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ শাহজাহানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে বাগেরহাট, ময়মনসিংহ, পঞ্চগড় ও মাগুরা জেলাতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ গৃহ হস্তান্তর করেন।