NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বানারীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪০ এএম

বানারীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন


রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ‘৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথির বক্তৃতা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুব্রতদেব রায় ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন- উল হাসান,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। অনুষ্ঠানে ২০২১-২২ অর্থ বছরে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে  অবদানের জন্য জেলা ও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সনদ প্রদানসহ পুরস্কৃত করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী অনুষ্ঠিত হয়।