NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বানারীপাড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর হস্তান্তর


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৫ পিএম

বানারীপাড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর হস্তান্তর


রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বানারীপাড়ার ১৫টিসহ সারা দেশে ২৬ সহ¯্রাধিক  ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর হস্তান্তর করেন। বানারীপাড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে জমিসহ পাকা ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফীন,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। প্রসঙ্গত মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বানারীপাড়া উপজেলায় এ পর্যন্ত ৩৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ রঙিন পাকা ঘর প্রদান করা হয়েছে।