NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আব্বার এই ছবিটি প্রথম দেখলাম: সামিনা চৌধুরী


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ১২:৫৪ এএম

আব্বার এই ছবিটি প্রথম দেখলাম: সামিনা চৌধুরী

দেশীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী মাহমুদুন্নবী। সংগীত সাধনা ছাড়া মহান এই শিল্পীর জীবনের আর কোনো লক্ষ্য ছিল না। তার কণ্ঠের জাদুতে মোহগ্রস্ত করে রেখেছেন কয়েক প্রজন্মের সংগীতপিপাসুদের। তার দুই কন্যা সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী দেশের নন্দিত কণ্ঠশিল্পী। বলা চলে এ দুই কন্যা বাবা মাহমুদুন্নবীর গানের কীর্তিমান উত্তরসূরি।

গান নিয়ে যে কোনো আলোচনা হলে সামিনা-ফাহমিদার কথায় উঠে আসে বাবা মাহমুদুন্নবীর কথা। বাবার যে কোনো স্মৃতি পেলে তারা সযতনে আগলে রাখেন তারা। আজ (৩ মে) সামিনা চৌধুরী পেলেন বাবার একটি দুষ্প্রাপ্য একটি ছবি। ছবিটি পেয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন সামিনা।

 

বাবা মাহমুদুন্নবীর দুষ্প্রাপ্য এ ছবিটি পাওয়ার সঙ্গে সঙ্গে সামিনা চৌধুরী তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এর সূত্র ধরে সামিনা চৌধুরীর সঙ্গে জাগো নিউজের কথায় হয়। এ সময় সামিনা চৌধুরী বলেন, ‘ছবিটি পেয়ে আমি সত্যিই ভীষণ আবেগাপ্লুত হয়েছি। এত রেয়ার (দুষ্প্রাপ্য) একটি ছবি। কত আগের একটি ছবি! পাকিস্তান রেডিওর মাইক্রোফোনের সামনে বসা আব্বা। তার এই ছবিটি আমি আজই প্রথম দেখলাম। এক ভদ্রলোক অনেকদিন আগেই আমার ম্যাসেঞ্জারে পাঠিয়েছেন। আজ ওপেন করে দেখি এই ছবিটা। এরপর আমি ঐ ভদ্রলোককে ধন্যবাদ দেওয়ার পর জানালেন তিনি মাহমুদুন্নবীর ভক্ত।’

বিজ্ঞাপন

সামিনা চৌধুরী তার বাবার গান প্রসঙ্গে আরও বলেন, ‘শিল্পী মাহমুদুন্নবীর চলে যাওয়ার এত বছর পরও মানুষ তাকে এমন করে মনে রেখেছে-ভাবতে গেলে অবাক হই। যেখানে যাই, সবাই আব্বার গানের কথা বলেন। দিন দিন মাহমুদুন্নবীর গানগুলো মানুষের হৃদয়ে থেকে হৃদয়ে পৌঁছে যাচ্ছে। মাহমুদুন্নবীর ভক্ত-অনুরাগীর সংখ্যা কোনো দিন শেষ হবে না।’

মাহমুদুন্নবীর দুষ্প্রাপ্য ছবিটি পেয়ে সামিনা চৌধুরী পোস্ট দিয়ে স্ট্যাটাসে লেখেন, “এইমাত্র ছবিটা সংগ্রহে এ এলো! কিংবদন্তি কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর দুষ্প্রাপ্য একটি ছবি! অনেক অনেক অনেক ধন্যবাদ মোস্তাফিজুর রহমান খোকন আপনাকে। তাকে ধন্যবাদ জানাতেই তিনি জানালেন, ‘আপু আমি তো আপনার আব্বুর শুধু ভক্ত বললে ভুল হবে মহাভক্ত বলতে হবে, যার যেটা নেশা। আমি কাজের ফাঁকে সারাক্ষণ আপনার আব্বুর গানগুলোই বেশি শুনি”।

বিজ্ঞাপন

সামিনা চৌধুরী আরও লেখেন, একজন শিল্পীর এর বেশি কিছু লাগে না মনে হয়। ভক্তদের মাঝে তিনি বেঁচে আছেন থাকবেন। আব্বাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

 

মাহমুদুন্নবীর অসংখ্য শ্রোতাপ্রিয় গান রয়েছে, এখনো গানগুলো মানুষের মুখে মুখে ফেরে। তার শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছ আমার অজান্তে’, ‘তুমি যে আমার কবিতা’, ‘ও গো মোর মধুমিতা’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’‘সালাম পৃথিবী তোমাকে সালাম দুনিয়া কে করেছ টাকার গোলাম’, ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, ‘গীতিময় এইদিন সেইদিন চিরদিন রবে কি’ ইত্যাদি। তিনি ‘আলো তুমি আলেয়া’, ‘স্বরলিপি’, ‘দর্পচূর্ণ’, ‘দি রেইন’, ‘হারজিদ’, ‘দীপ নিভে নাই’, ‘আবির্ভাব’, ‘নাচের পুতুল’সহ অসংখ্য সিনেমায় প্লেব্যাক করেছেন।