NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

এলপিজির নতুন দাম ঘোষণা হবে আজ


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৪, ১২:২৫ পিএম

এলপিজির নতুন দাম ঘোষণা হবে আজ

চলতি মে মাসের এলপিজির দাম ঘোষণা করা হবে আজ বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, সৌদি সিপি অনুযায়ী মে মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে আজ। এদিন দুপুর আড়াইটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হবে।

 

 

একইসঙ্গে মে মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট http://www.berc.org.bd এ আপলোড করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করে বিইআরসি। মার্চে যার দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা। ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৩৩ টাকা।