NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নায়কের কথাই সঠিক, চার গুণ হল বাড়ল ‘লিপস্টিক’ সিনেমার


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৪, ০৮:৩৫ পিএম

নায়কের কথাই সঠিক, চার গুণ হল বাড়ল ‘লিপস্টিক’ সিনেমার

গেল ঈদে মুক্তি পেয়েছিল ১১টি সিনেমা। দেশজুড়ে যখন হলের সংকট তখন এক ঈদে এতগুলো সিনেমা মুক্তি বিস্ময়কর। অবশ্য ঈদের দিন থেকে দাপট ছিল শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমার। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি ১২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

তবে ঈদের সময় মাত্র সাতটি প্রেক্ষাগৃহ পাওয়া ‘লিপস্টিক’ সিনেমাটি ঈদের দুই সপ্তাহ পর চমক দেখিয়েছে।

 

তৃতীয় সপ্তাহে অর্থাৎ শুক্রবার (২৬ এপ্রিল) থেকে দেশজুড়ে ৩১টি সিনেমা হলে চলবে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘লিপস্টিক’। যা প্রথম সপ্তাহের চেয়ে চার গুণেরও বেশি!

আদর আজাদ হল বাড়ার আভাস দিয়ে কদিন আগেই বলেছেন, “ঈদের আগে বলেছিলাম, আমাদের ‘লিপস্টিক’ দ্বিতীয় সর্বোচ্চ হল পাবে। এটা বলেছিলাম আমাদের কনটেন্টের জোরে।

একটু দেরিতে হলেও কথা কিন্তু সত্য। দর্শকের আগ্রহ, হল মালিকদের চাহিদা, সিনেমাটির ইতিবাচক আলোচনা এবং সাংবাদিক ভাই-বোনদের সহযোগিতায় ২৬ এপ্রিল থেকে ছবিটির হলসংখ্যা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। বলেছিলাম, আমাদের কনটেন্টের দম আছে। আসলেই আছে।
যারা যারা এখনো দেখতে পারেননি, দেখার পর এটাই বলবেন, শিওর।”

 

এই ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলো হলো- গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’, কামরুজ্জামান রোমানের ‘মোনা : জ্বীন ২’, জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’, ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’, জসিম উদ্দিন জাকিরের ‘মায়া : দ্য লাভ’, কাজী হায়াত পরিচালিত ‘গ্রিন কার্ড’ ও ছটকু আহমেদের ‘আহা রে জীবন’। এর মধ্যে ‘জ্বীন ২’ ছাড়া কোনো ছবি ন্যূনতম সাড়া পায়নি।