NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

নায়িকা পূর্ণিমা আবার বিয়ে করলেন


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৪ এএম

>
নায়িকা পূর্ণিমা আবার বিয়ে করলেন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। প্রায় দুই মাস আগেই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই। জানালেন, বছর চার-পাঁচ আগে রবিনের সঙ্গে কাজের সূত্রে পরিচয় ঘটে তার। এরপর আলাপে আলাপে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্পর্কের কথা তারা পরিবারকে জানান। পরিবারও সম্মতি দেয়। এরপর গত ২৭ মে ঘরোয়া আয়োজনে দুজনের চার হাত এক হয়।

পূণির্মাকে আংটি পরিয়ে দিচ্ছেন তার বর

পূর্ণিমা বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।’

উল্লেখ্য, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে একটি কন্যা সন্তানের মা হন নায়িকা। তবে ফাহাদের সঙ্গে তার বিচ্ছেদ কবে হয়েছে, সেই তথ্য প্রকাশ করেননি পূর্ণিমা। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের জোর গুঞ্জন ছড়িয়েছিল। তখন অবশ্য গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এ নায়িকা।