NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ ও মরিশাস


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ০৩:৫৩ পিএম

দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ ও মরিশাস

দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও মরিশাস। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) মরিশাসের স্থানীয় সময় সকালে দেশটির পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী মনিশ গোবিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

 

বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এসময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী।

নৃ-তাত্ত্বিক ও সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে অনেক মিল রয়েছে উল্লেখ করে দুদেশের সম্পর্ককে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন মর্মে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীকে জানান তথ্য প্রতিমন্ত্রী।

 

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে মরিশাসে আরও বেশি শ্রমিক ও পেশাজীবীদের নিয়োগ দেওয়ার ব্যাপারে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এছাড়া মরিশাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা যেন দ্রুত দেশে রেমিট্যান্স পাঠাতে পারেন সে ব্যাপারে মরিশাস সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

মরিশাস আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার হওয়ায় দেশটিতে বাংলাদেশের বিনিয়োগের মাধ্যমে আফ্রিকায় বাংলাদেশি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার কথা বৈঠকে তুলে ধরেন প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৈঠক শেষে মনিশ গোবিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

 

পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে মাদকপাচার এবং মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য বর্তমানে মরিশাসে অবস্থান করছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।