NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নায়িকাকে ওজন বাড়ানোর নির্দেশ সৃজিতের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:০০ পিএম

নায়িকাকে ওজন বাড়ানোর নির্দেশ সৃজিতের

টালিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী। তার সিনেমার নায়িকাদের সঙ্গে সুসম্পর্কের কথা অনেকই কম-বেশি জানেন। সৃজিত কখনো অভিনেত্রীদের সঙ্গে পার্টি করেছেন, ঘরোয়া পরিবেশে মজা করছেন, সেলফি তুলছেন, এমন ছবি বা ভিডিও প্রায়ই প্রকাশ্যে আসে।

নিজের সিনেমার নায়িকাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন গুঞ্জন ও মুখরোচক গল্প প্রায়ই শোনা যায়। এবার সৌরসেনী মৈত্রকে দেখা মাত্রই নায়িকার ওজন বাড়ানোর নির্দেশ দিলেন সৃজিত।

 

শুধু নির্দেশ নয়, কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাত্র দুমাস সময় দিচ্ছি শেপে ফিরে আসার।’

 

আসলে বেশ কয়েকদিন ধরেই সৃজিত মুখোপাধ্যায়ের যে কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছে সৌরসেনীর। সম্প্রতি সৃজিতের নির্মিত সিনেমা ‘অতি উত্তম’র সাকসেস পার্টিতেও এসেছিলেন এ নতুন প্রজন্মের নায়িকা। সেখানেই সৌরসেনীর ওজন নিয়ে ‘হুঁশিয়ারি’ পরিচালকের! সৌরসেনীর নাকি ‘প্যাঁকাটি’র মতো শীর্ণ চেহারা! এমনটাই ধারণা সৃজিতের।

নির্মাতার ভাষ্য, ‘দ্রুত এই রোগাটে চেহারা থেকে বের হতে হবে। আমি বলছি না ওজন বাড়তে হবে। কিন্তু ঠিকঠাক শেপে আসা চাই।’

এটা শুনেই সৌরসেনী বলেন, ‘সৃজিতদা আমি মোটা হতে পারব না। আমি প্রিটি, হট অ্যান্ড টেম্পটিং।’ যদিও নায়িকার কথায় কান দিতে রাজি নন নির্মাতা। পাল্টা বলে বসেন, ‘মাত্র দুমাস সময় দিচ্ছি। তৈরি হও।’

 

কয়েকদিন আগেই শোনা গেছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’সিনেমা সৌরসেনীকে কাস্ট করেছেন সৃজিত। সেই জন্যই কি এই হুকুম জারি! এ নিয়ে অবশ্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।