NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৪, ০৭:০০ পিএম

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দুজনের বয়সই ১৯, খেলেনও একই ক্লাবে। কিন্তু ফুটবলার দুজনের নাম ও ক্লাবের নাম গোপন রাখা হয়েছে। 

জিজ্ঞাসাবাদের পর অবশ্য দুজনকেই জামিন দেওয়া হয়েছে।

তদন্ত চলমান আছে। এ ব্যাপারে একজন পুলিশ বলেছে, ‘ধর্ষণের অভিযোগের পর অফিসার দুজনকে গ্রেপ্তার করেছিল। ধর্ষণে উৎসাহ দেওয়া, সাহায্য করা এবং লাঞ্ছনার অভিযোগে ১৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়। একই বয়সের আরেকজনকে গ্রেপ্তার করা হয় ধর্ষণের অভিযোগে।
দুজনকেই জামিন দেওয়া হয়েছে।’

 

গত শুক্রবার ঘটেছে এ ঘটনা। পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর থেকে বিষয়টা তারাই দেখছে। এ জন্য দুই ফুটবলারের ক্লাব এখনো মুখ খোলেনি।

তদন্তের পর হয়তো সেই দুই ফুটবলার ও ক্লাবের নাম জানা যাবে।