NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জয়া বললেন, শিল্পীর কোনো সীমানা থাকার দরকার নেই


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৪, ১২:১৫ পিএম

>
জয়া বললেন, শিল্পীর কোনো সীমানা থাকার দরকার নেই

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো দেশে কখনো দেশের বাইরে কাজ নিয়ে থাকেন। নানা মাধ্যমে কাজ করে চলেছেন একের পর এক। ঢাকার চলচ্চিত্র মাত করে পা রেখেছেন কলকাতায়।

সেখানে সফল হওয়ার পর পা দিয়েছেন বলিউডেও। অবশ্য জয়ার পথ ধরে কলকাতায় জায়গা করে নিয়েছেন আরও কয়েকজন শিল্পী। সেখানে তারও এখন নিয়মিত। জয়ার মতে, একজন অভিনয়শিল্পীর কোনো ভুবন বা সীমানা থাকা উচিত নয়।

 

একটি সাক্ষাৎকারে জয়া আহসান বলেছেন, একজন শিল্পীর গণ্ডি যতদূর বাড়ানো সম্ভব সেটা সে বাড়াবে। আমিও একসময় বাংলাদেশে কাজ শুরু করেছি, তারপর কলকাতা গিয়ে কাজ করছি। সম্প্রতি আমার হিন্দি সিনেমাও মুক্তি পেয়েছে। তাই আমি মনে করি, শিল্পীর কোনো ভুবন বা সীমানা থাকা উচিত নয়।

একজন শিল্পী সব জায়গায় কাজ করবে। এর কোনো কারণ লাগে না।

 

বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে বহু পুরস্কার জিতেছেন জয়া। জয়ার ভাষ্য, বিদেশের মাটিতে যখন বাংলাদেশের জন্য কোনো পুরস্কার পাই এটা আমার নিজের জন্য যতটা আনন্দের তার থেকে বেশি আনন্দিত বোধ করি আমি বাংলাদেশের হয়ে পুরস্কার হাতে নিতে পেরে। এবারের ফিল্ম ফেয়ারে বাংলাদেশের অনেকেই কিন্তু নমিনেশন পেয়েছিলেন, পুরস্কার পেয়েছে যেটা বড় বিষয় এবং খুবই গর্বের।

 

বর্তমানে নির্মাতা আশফাক নিপুণের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন জয়া। যেটি হতে যাচ্ছে বাংলাদেশে তার প্রথম ওয়েব সিরিজ। তাছাড়া কলকাতায় ‘ডিয়ার মা’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন। যেটি পরিচালনায় দায়িত্বে আছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।